ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব
ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ' তাদের ২০৫ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। তবে সংগঠনটির আত্মপ্রকাশের একদিনের মধ্যেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগের দিন বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন ছাত্র সংগঠনটি ঘোষণা করেছিলেন।
এছাড়া আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়, যা একসময় হাতাহাতিতে রূপ নেয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে জানান, এই 'বিশৃঙ্খলা'র ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় রিফাত রশিদ বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটিতে নেই। কারণ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন সংগঠনের মূলনীতি 'শিক্ষা, ঐক্য, মুক্তি' হিসেবে নির্ধারিত হয়েছে এবং এর স্লোগান হলো—‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি