×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

২০২৬ অক্টোবর ০৩ ০৯:৫২:৩৫

শনিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে শনিবার (৩ অক্টোবর) বেশ কিছু মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে কোন কোন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, তা জেনে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার।

শনিবার এসব এলাকার উল্লেখিত মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা করার সময় বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত