ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
লাইটার জাহাজকে
পণ্য খালাসের ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ
ডুয়া নিউজ : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর এলাকা ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
অভিযোগ পাওয়া যায়, লাইটার জাহাজে ভাসমান অবস্থায় পণ্য মজুত করে আমদানিকারকরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। এতে বাজারে বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণ করে অসাধু ব্যবসায়ীরা।
বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সকল পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখতে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার জন্য মালামাল লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্যবোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনো কারণ ছাড়া বন্দর সীমানার বিভিন্ন স্থানে দিনের পর দিন অবস্থান করে। এটা পণ্য সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই ধরনের কার্যক্রম রাষ্ট্র ও জনস্বার্থের বিরুদ্ধে।
সীমিত এলাকায় এত বেশি সংখ্যক লাইটার জাহাজের অবস্থানের ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে এবং অন্যান্য সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক