ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন দল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস-সামান্তা
ডুয়া ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে, যার মধ্যে সুপারসিক্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরবর্তীতে কমিটির পরিধি বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ দুই নেতা সারজিস আলম ও সামান্তা শারমিন জানান, নতুন দলের আদর্শ হবে মধ্যপন্থী, এবং জুলাই আন্দোলনের চেতনার সাথে সামঞ্জস্য রেখে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। যাতে প্রাধান্য পাবে নাগরিক, গণতান্ত্রিক এবং বিপ্লব এ জাতীয় শব্দ।
এই দুই নেতা জানান, নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করবে তারা। অংশ নেবে জুলাই অভ্যুত্থানে নিহত-আহত পরিবারের সদস্য এবং নতুন দলের নেতাকর্মীরা। সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে দলের আদর্শ হবে মধ্যপন্থী। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।
জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন। কমিটির মুখ্য সংগঠক এবং মুখপাত্র হতে পারেন সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। শীর্ষ পদের আলোচনায় আছেন নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং মুখপাত্র সামান্তা শারমিন।
নেতারা জানান, এ বছরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। যেখানে সারাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি