ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হুথিদের হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’র বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।
হুথিদের দাবি, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের তেল স্থাপনাকে লক্ষ্য করে তারা সফলভাবে হামলা চালিয়েছে। তবে সৌদি সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিশটিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে।
হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সৌদি সরকার বা তেল কোম্পানি আরামকো এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি। বিশ্বজুড়ে তেলের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ একাই আরামকো সরবরাহ করে থাকে।
হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় তিন শতাংশের বেশি বেড়ে যায়। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০৮ ডলারে উঠেছিল। পরে কিছুটা কমে তা ১০৫ থেকে ১০৬ ডলারের মধ্যে স্থির হয়।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে টানাটানি চলছিল। হুথিদের এই হামলার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
বাজার বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত থামানো না গেলে বিশ্ববাজারে তেলের উচ্চ দাম কমার সম্ভাবনা নেই। যুদ্ধের কারণে চাহিদার তুলনায় বাজারে তেলের ঘাটতি প্রতিদিনই বাড়ছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার কিছু উদ্যোগ চললেও তেলের বাজার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ এখনো কাটেনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের