×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানের সেনাবাহিনী ও পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১১:২৮:৫৫

ইরানের সেনাবাহিনী ও পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে হিজবুল্লাহকেও ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলে জানান নেতানিয়াহু।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশীদারত্বেরও প্রশংসা করেন নেতানিয়াহু।

তিনি বলেন, গণমাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সত্যের জন্য যুদ্ধ’ চলছে। কাতার ও তুরস্কসহ কয়েকটি বিদেশি দেশের বিরুদ্ধে ইসরাইলকে নিয়ে ‘মিথ্যা ছড়াতে বিপুল অর্থ ব্যয়ের’ অভিযোগও করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ‘খুব কঠিন’ ছিল। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিকে নিজের নেওয়া ‘সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি’ বলে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ‘আমি যদি এটি না করতাম, তাহলে আমরা সবাই মারা যেতাম।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ইসরাইল নিজেদের রক্ষা করার পাশাপাশি ওই দেশগুলোকেও রক্ষা করছে এমন দাবি করায় তিনি ‘চরম পরিহাস’ দেখছেন।

তিনি দাবি করেন, এসব দেশের অনেক নেতা ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ ইসরাইল ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করেছে।

নেতানিয়াহু বলেন, ‘এর চেয়ে অবিশ্বাস্য ভণ্ডামি কল্পনা করা কঠিন।’

নেতানিয়াহু ভাষণ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠার আগেই বিভিন্ন দেশের বহু প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। পরে তিনি ওই প্রতিনিধিদের সমালোচনা করে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক পদক্ষেপের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত