ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
ডুয়া ডেস্ক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগে ১০ম ও ১৪তম গ্রেডে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে এ নিয়োগের আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদে ৪ জন এবং হিসাব সহকারী (ইরেসপো) পদে ৪ জন নেওয়া হবে। এ ছাড়া মাঠসংগঠক (ইরেসপো) পদে নিয়োগ দেওয়া হবে ১৩ জনকে।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
হিসাব সহকারী (ইরেসপো) পদের প্রার্থীদের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদেও সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
মাঠসংগঠক (ইরেসপো) পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। চাকরির ধরন পূর্ণকালীন (অস্থায়ী)। নারী-পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন।
মাঠসংগঠক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছর হতে হবে। বয়স গণনা করা হবে ১৯ অক্টোবর ২০২৬ তারিখে।
আগ্রহী প্রার্থীরা www.brdb.gov.bd অথবা www.iresppw.brdb.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর