ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মোসাদকে ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দেওয়ার অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের বিচার বিভাগের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, হোসেইন পেদারান নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
গুপ্তচরবৃত্তি এবং ইসরাইলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে পেদারানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরে দেশটির সুপ্রিম কোর্ট সেই সাজা বহাল রাখে।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, পেদারান মধ্য ইরানের ইসফাহান প্রদেশে থাকা স্পর্শকাতর সামরিক স্থাপনার বিভিন্ন তথ্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সরবরাহ করেছিলেন। এর মধ্যে ক্ষেপণাস্ত্র স্থাপনা-সংক্রান্ত গোয়েন্দা তথ্যও ছিল বলে দাবি করেছে ইরানের বিচার বিভাগ।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, আর্থিক লাভের উদ্দেশ্যেই পেদারান গুপ্তচরবৃত্তিতে জড়িয়েছিলেন।
ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময় সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা হয়েছিল। সেই সময় ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ইরান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা