ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জবিতে চাকরি মেলা
৩৫ কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন দুই শতাধিক শিক্ষার্থী
ডুয়া নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
জবি উপাচার্য বলেন, “এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।”
ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
ক্যারিয়ার ক্লাব আয়োজিত চাকরি মেলায় ৩৫টি কোম্পানির স্টল রয়েছে, যেখানে ২০০টিরও বেশি চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলির স্টলে তাদের সিভি জমা দিচ্ছেন এবং পাশাপাশি অন-স্পট ইন্টারভিউতে অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আমি মেলায় এসেছি চাকরির জন্য। বাংলাদেশে যেখানে লাখ লাখ বেকার, সেখানে আমাদের জন্য খুবই উপকারী।”
আরেক শিক্ষার্থী বলেন, “আমি এক স্টলে সিভি জমা দিয়েছি। ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, বিশ্ববিদ্যালয় থেকে আরও বড় পরিসরে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হবে।”
জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল জব জাঙ্কশন-২০২৫’ আয়োজিত হচ্ছে। আমরা চেষ্টা করছি, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করা যায়। আমি মনে করি, এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু