ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দল করলেও দলকানা হবেন না: বাঁধন
বিনোদন ডেস্ক: ইতালির ভেনিসে হামলার শিকার হওয়ার ঘটনার পর সব আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ৩ সেপ্টেম্বর ইতালি গিয়েছিলেন তিনি।
৭ সেপ্টেম্বর পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ার সময় ভেনিসে হেনস্তার শিকার হন বাঁধন। সেই ঘটনার রেশ নিয়েই দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ ও হতাশার কথা জানান তিনি। একই সঙ্গে হামলাকারী এবং তাঁদের উসকানিদাতাদের সতর্ক করেন এই অভিনেত্রী।
হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আপনাদের যদি বিচার হয়, তাহলে আপনাদের পরিবারকে ভুগতে হবে। যারা বড় বড় নেতা আছেন, যারা বিদেশে বসে আপনাদের ভিডিও বার্তা, অডিও বার্তার মাধ্যমে উসকে দিচ্ছেন, তাদের জীবন কিন্তু আপনাদের নয়। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে রেমিট্যান্স পাঠান, যা দিয়ে বাংলাদেশ সুন্দরভাবে চলছে। প্লিজ, এটা করবেন না।’
হামলাকারীরা নিজেদেরই বিপদের দিকে ঠেলে দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আক্রমণ করছেন, তারা মনে করছেন পার পেয়ে যাবেন। কিন্তু আজকে তারা আমার গায়ে হাত তুলেছেন। এমন নয় যে শুধু দূর থেকে গালি দিয়েছে বা পানি মেরেছে, তারা আমার গায়ে হাত তুলেছে। তাই এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার কাছে মনে হয়, তারা নিজেদের অবস্থানকেই আরও অনিরাপদ করেছেন, আমাদের নয়।’
ইতালিতে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বাঁধন বলেন, ‘আমি তাদের প্রবাসী ভাই বলেছি। এটা দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাদের কেন ভাই বললাম। তারা তো আমাদের বাংলাদেশি ভাইই। আমার প্রবাসী ভাইয়েরাই আমার গায়ে হাত তুলেছে, আমাকে আক্রমণ করেছে, আমার সঙ্গে বর্বরতা করেছে। এর কারণে বিদেশের মাটিতে আমাদের দেশের নাম ক্ষুণ্ন হলো।’
তিনি আরও বলেন, ‘বিদেশিরা ভাববে, আমরা হয়তো জাতিগতভাবে সারাক্ষণ মারামারি করি। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই যদি এভাবে আক্রমণের শিকার হই, সেটা তো একেবারেই গ্রহণযোগ্য নয়।’
হামলার পর বাঁধন বলেছিলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। ওই দলের সমর্থকদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দলকে ভালোবাসতে পারেন, দলকে সমর্থন করতে পারেন। কিন্তু আপনারা দলকানা হবেন না এটা আমার অনুরোধ। আপনারা যা করেছেন, তা খুবই অন্যায় ও বর্বর হয়েছে। এটা আপনারা করবেন না।’
দলের শীর্ষ নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন বাঁধন। তিনি বলেন, ‘আমি তাদের বড় বড় নেতাদের অনুরোধ করব, আপনারা একটি বড় দল। আপনাদের সাময়িকভাবে হয়তো কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। ভবিষ্যতে কী ধরনের রাজনীতি করবেন, তার একটি রূপরেখা কিন্তু এখনই তৈরি করছেন। এমন কোনো রূপরেখা তৈরি করবেন না, যার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি