ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অগ্রিম ৩ ইনক্রিমেন্টের সুবিধা পাবেন যেসব এমপিওভুক্ত শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত কলেজে কর্মরত শিক্ষকরা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য অগ্রিম ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দিতে প্রজ্ঞাপন ও পরিপত্র জারির দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকরা।
এবার শিক্ষকদের সেই দাবির পরিপ্রেক্ষিতে সুপারিশসহ মতামত দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের (কলেজ পর্যায়ে) তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার বিষয়ে চিঠির মাধ্যমে আবেদন পাওয়া গেছে। এ বিষয়ে মাউশি অধিদপ্তরের মতামত প্রয়োজন। সেই কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের (কলেজ পর্যায়ে) তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির বিষয়ে বিদ্যমান বিধি-বিধান পর্যালোচনা এবং সার্বিক বিষয় বিবেচনা করে সুপারিশসহ মতামত দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এ-সংক্রান্ত আবেদন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে জমা দিয়েছিলেন শিক্ষকরা।
শিক্ষকেরা জানান, সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা অর্জিত পিএইচডি ডিগ্রির জন্য তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। বেসরকারি কলেজের শিক্ষকদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দিতে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হোক।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?