ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান
ডুয়া নিউজ : সম্প্রতি সারাদেশে ছিনতাই-ডাকাতিতে অতিষ্ঠ দেশবাসী। এবার তারা নিজেরাই ছিনতাই প্রতিরোধে মাঠে নেমে গেছেন। এজন্য দেশের বেশ কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমতাবস্থায় দেশের জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি পুলিশকে বলব আরও সক্রিয় হতে।”
খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য আমি ভোরেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছি।”
এ সময় আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি