ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘জেড’ গ্রুপের শেয়ারে বিনিয়োগকারীদের ফের আগ্রহ
ডুয়া ডেস্ক : পতনের মধ্যেও শেয়ারবাজারে জেড ক্যাটাগরির তিন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট পাঁচটি কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে, যার মধ্যে তিনটিই ছিল জেড গ্রুপের।
ডিএসই সূত্রে জানা গেছে, হল্টেড হওয়া তিন কোম্পানি হলো— খুলনা প্রিন্টিং, রতনপুর স্টিল এবং আরামিট সিমেন্ট লিমিটেড। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে এসব কোম্পানির শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং হল্টেড হয়ে যায়।
খুলনা প্রিন্টিং
আজ খুলনা প্রিন্টিংয়ের শেয়ার ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন শুরু হয়। দিনের প্রথম ভাগেই এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং অবশিষ্ট সময় ২৪ টাকা ৭০ পয়সায় হল্টেড থাকে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ৫০ পয়সা। আজ শেয়ারের দাম ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। টানা পাঁচ কর্মদিবস লোকসানে থাকার পর আজ ঘুরে দাঁড়িয়েছে কোম্পানিটি।
রতনপুর স্টিল
রতনপুর স্টিলের শেয়ারও দিনের প্রথমভাগেই সর্বোচ্চ দামে উঠে হল্টেড হয়ে যায়। সারাদিন এটি ১১ টাকা ৩০ পয়সায় লেনদেন স্থগিত থাকে, যেখানে আগের দিন শেয়ারের দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।
টানা চার কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় থাকা রতনপুর স্টিলের শেয়ার ২৩ ফেব্রুয়ারি ছিল ৯ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে দর ১১ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে, ফলে চার দিনে শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
আরামিট সিমেন্ট
অন্যদিকে, আরামিট সিমেন্টের শেয়ার ১৫ টাকা দরে লেনদেন শুরু হয় এবং সেখানেই হল্টেড হয়ে যায়। আজ সারাদিন কোম্পানিটির কোনো লেনদেন হয়নি।
টানা ছয় কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় থাকা কোম্পানিটির শেয়ার দর ২০ ফেব্রুয়ারি ছিল ১২ টাকা। আজ সেটি বেড়ে ১৫ টাকায় দাঁড়িয়েছে। ফলে এই ছয় দিনে শেয়ারদর ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)