ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সুদানে নি'হত ৬ ও আহত ৮ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলায় হতাহত বাংলাদেশি সেনা সদস্যদের নাম ও পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবারের ওই অতর্কিত হামলায় ৬ জন শান্তিরক্ষী নিহত (শহীদ) হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।
রোববার (১৪ ডিসেম্বর) আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে হতাহতদের পরিচয় নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এই ড্রোন হামলা চালায়।
নিহত ৬ শান্তিরক্ষী হলেন:
১. কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নিজ জেলা: নাটোর)
২. সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩. সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪. সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত ৮ শান্তিরক্ষী হলেন:
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), সৈনিক মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ) এবং সৈনিক মো. মানাজির আহসান (নোয়াখালী)।
আহতদের বর্তমান অবস্থা:
আইএসপিআর জানায়, আহতদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর ছিল, তবে সফল অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাকি ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আইএসপিআর জানায়, বিশ্বশান্তি রক্ষায় এই বীর সেনানিদের আত্মত্যাগ বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাবাহিনী শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর