ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
নামাজ আদায়ে প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যদের আহ্বান জামায়াত নেতার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানকে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ বুধবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলাকালে নামাজের জন্য ৩০ মিনিট করে সময় দেওয়া হয়। অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ উল্লেখ করে তিনি বলেন, তাঁদের জামায়াতের সঙ্গে নামাজ আদায় করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীও জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে চান। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারেন না।
জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির আরও বলেন, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ ১০০ বছর বাঁচবেন না। মৃত্যুর পর প্রথমেই নামাজের হিসাব দিতে হবে। সেদিন সবাই বিপদে পড়বেন। তাই নিজেদের নামাজ আদায়ের পাশাপাশি দেশে যাতে নামাজ কায়েম হয়, সে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্তানদের পাঁচ বছর বয়স থেকেই নামাজের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, সন্তানের বয়স ১০ বছর হলে তাকে প্রশাসনিকভাবে নামাজের জন্য তাগিদ দেওয়া উচিত। রাষ্ট্রীয়ভাবে নামাজ ও যাকাতের বিধান চালু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নামাজের বিধান কায়েম করা হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো হয়ে যাবে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় সংসদ সদস্য, এটাতো একটি ধর্মীয় ব্যাপার। এখানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে। ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে, আর ধর্ম পালনে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে। ধর্মীয় এই বিধানের বিষয়ে সব সংসদ সদস্য অবগত আছেন।
স্পিকার আরও বলেন, আশা করি তাঁরা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?