ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
কাউন্টিতে সাত উইকেট নিয়ে ম্যাচসেরা হাসান মাহমুদ
স্পোর্টস ডেস্ক: কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণভাবে ফিরেছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে কেন্টকে মৌসুমের ষষ্ঠ জয় এনে দেওয়ার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশের এই পেসার।
শনিবার ক্যান্টারবেরিতে চতুর্থ ও শেষ দিনের তৃতীয় সেশনে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ৩৯০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে অলআউট হয় উস্টারশায়ার। এই ইনিংসে ৫১ রানে ৩ উইকেট নেন হাসান।
এর আগে প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
কেন্টের হয়ে আগের দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন হাসান। সেই পারফরম্যান্সের কারণেই কাউন্টি দলটি তাঁকে আবার দলে ফেরায়। ২৬ বছর বয়সী এই পেসারও আস্থার প্রতিদান দিয়েছেন সঙ্গে সঙ্গেই। চলতি মৌসুমে তিন ম্যাচে তাঁর উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১৯টি, গড় মাত্র ১৮ দশমিক ৩১।
শেষ দিনে দুটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন হাসান। অ্যাডাম হোসেকে এলবিডব্লিউ করে ৭৬ রানের জুটি ভাঙেন তিনি। এরপর হেনরি কালেনকে বোল্ড করে ভাঙেন ৮৬ রানের আরেকটি জুটি। পরে উস্টারশায়ারের রান যখন ৫ উইকেটে ২৬৫, তখন বেন অ্যালিসনকে এলবিডব্লিউ করে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নেন তিনি।
দক্ষিণ আফ্রিকার পেসার কিথ ডাজন ৬৩ রানে ৩ উইকেট নেন। ইংল্যান্ডের ম্যাট মিলনেস নেন ৫১ রানে ৩ উইকেট, যার মধ্যে ছিল কেন্টের জয় নিশ্চিত করা শেষ উইকেটটিও। নিউজিল্যান্ডের পেসার ম্যাট কুইন নেন বাকি একটি উইকেট।
উস্টারশায়ারের অধিনায়ক ব্রেট ডি'অলিভেইরার সেঞ্চুরি শেষ পর্যন্ত কাজে আসেনি। ২২১ বলে ১২টি চারে অপরাজিত ১০৩ রান করেন তিনি। তবে মাত্র ৩০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় উস্টারশায়ার।
এই জয়ে ডিভিশন টুতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। প্রথম বিভাগে উত্তরণের লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৭০। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ডারহামের পয়েন্ট ২১০। প্রতিযোগিতায় বাকি আছে আর তিন রাউন্ড।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর