ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তামিম ইকবালসহ ১৪ জন পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা
ডুয়া ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তামিমসহ আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।
আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-
ভাষা আন্দোলন: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)।
সমাজসেবা ও গবেষণা: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
চিকিৎসাবিজ্ঞান: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।
সমাজসেবা: লায়ন কামরুন মালেক।
সঙ্গীত: নকিব খান।
সাংবাদিকতা: জাহেদুল করিম কচি।
ক্রীড়া: তামিম ইকবাল খান।
এছাড়া ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সাহিত্য পুরস্কার দেয়া হবে। তারা হলেন-
কথাসাহিত্য: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)
প্রবন্ধ ও গবেষণা: প্রফেসর ড. সলিমুল্লাহ খান
শিশুসাহিত্য: মিজানুর রহমান শামীম
শিশু-চিকিৎসাসাহিত্য: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী
কবিতা: জিললুর রহমান
অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু
তামিম ইকবালের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের বিষয়। দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)