ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নতুন দলের শীর্ষ ৬ পদে কারা থাকছেন? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং তার হাতেই থাকছে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। এছাড়া সদস্য সচিব হিসেবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনই থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে শীর্ষ ৬ পদে কারা থাকছেন তাও এক প্রকার নিশ্চিত।
নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ইসলাম, আখতার হোসেন ছাড়াও শীর্ষ আরও চার পদে কারা থাকছেন তাও প্রায় চূড়ান্ত হয়েছে। মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম থাকার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্ভাবনা বেশি। আলী আহসান জোনায়েদের নাম আলোচনায় থাকলেও সে সম্ভাবনা এখন নেই বলে জানিয়েছেন অনেকেই। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নাগরিক কমিটির বর্তমান মুখপাত্র সামান্তা শারমিনকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন সূত্রটি।
এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকবেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, নাগরিক কমিটির আলাউদ্দীন মোহাম্মদ, মনিরা শারমীন, এস এম সাইফ মোস্তাফিজ, মোল্লা ফারুক এহসান, ডা. মাহমুদা মিতু, অনিক রায়, আকরাম হুসাইন, আলী নাছের খান, খালেদ সাইফুল্লাহ, সালেহ উদ্দীন সিফাতও থাকবেন গুরুত্বপূর্ণ পদে।
প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই দলের দায়িত্ব নিতে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন মো. নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নাহিদ ইসলাম তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
তিনি আরও লেখেন, ‘বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত ০৮ আগস্ট ২০২৪ তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন