ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই বাংলাদেশের প্রত্যাশা: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং বাংলাদেশের ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে তারা মানুষ এবং তাদের মানবাধিকার রয়েছে।
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।
সাংস্কৃতিক ও নৃবৈজ্ঞানিক দিক থেকে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন অঞ্চলের অধিবাসী উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা উচিত।
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের প্রত্যাশা।’
রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর একটি জাতীয় কমিটি গঠন করেছেন বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এই কমিটির কাজকে কার্যকর করতে গবেষক, নাগরিক সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে সুপারিশ দিতে হবে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথে এগোতে সরকারের উদ্যোগের পেছনে বাংলাদেশের জনগণের সমর্থন থাকা জরুরি বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান। এ জন্য জনমত গঠনে নীতি গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজকে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এসকে তৌফিক এম হক। প্রধান আলোচক ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।
আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানা, সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদক পরিমল পালমা, রোহিঙ্গা নারী অধিকারকর্মী রাজিয়া সুলতানা ও রোহিঙ্গা যুবকদের প্রতিনিধি মুজিবুল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত