ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছাত্রদের নতুন দলে থাকছে শতাধিক সদস্য, যে নামে আত্মপ্রকাশ
ডুয়া ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি। দলের নাম, নেতৃত্ব এবং কমিটি ঘোষণা করা হতে পারে সেই দিনই। তবে নির্বাচনি প্রতীকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। দলের শীর্ষ পদ থাকবে ছয়টি এবং প্রথমে কমিটি ১০০ থেকে ১৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পরে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ৩০০ থেকে ৫০০ জনের মধ্যে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
দলটির নামের সাথে "নাগরিক", "ছাত্রজনতা" বা "রেভ্যুলেশন"-এর মতো কিছু শব্দ থাকতে পারে। দলের প্রতীক হিসেবে কলম অথবা শাপলার মতো বিকল্পও আলোচনায় রয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের নাম উল্লেখযোগ্য। তবে শীর্ষ পদের তালিকায় কোনো নারী উপস্থিতি নেই বলে জানা গেছে।
নতুন দলটির আত্মপ্রকাশের পর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনেক নেতা দলে যোগ দেবেন। তাদের মাধ্যমে দলটি নির্বাচনের জন্য প্রতিনিধি তৈরি করছে এবং তৃণমূল সংগঠন গঠনেও মনোযোগী হচ্ছে।
দলটির বিরুদ্ধে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগ উঠেছে। তবে দলটির নেতারা এ অভিযোগের বিরোধিতা করেছেন। তারা বলছেন, অভিযোগগুলো যথাযথ নয় এবং তারা জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগের বাস্তব ভিত্তি না থাকলে এটি দীর্ঘমেয়াদে দলের জন্য বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি