ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মাঝ পথে ২ বগি রেখে ট্রেন চলে গেল খুলনায়
ডুয়া ডেস্ক: রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় দুটি বগি রেখে চলে যায়। ট্রেনটি রাজশাহী-খুলনা রুটে চলাচল করে। হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের দুটি বগি মূল ট্রেন থেকে খুলে গিয়ে গড়াতে গড়াতে বেলপুকুর পর্যন্ত চলে যায়। তবে এসব বগিতে কোনো যাত্রী ছিল না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী স্টেশন থেকে ছাড়ে এবং হরিয়ান স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে সাগরদাঁড়ি এক্সপ্রেসের দুটি বগি ফের হরিয়ান স্টেশনে নিয়ে আসা হয়। ওই সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বগিগুলো খালি ছিল এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা চলে গেছে। তিতুমীর এক্সপ্রেসের যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের