ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরতের নির্দেশ আপিল বিভাগের
ডুয়া ডেস্ক: দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। আদালত ৮৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার পাশাপাশি তাদের সকল সুযোগ সুবিধা প্রদান করতে নির্দেশ দেয়। এছাড়া এই কর্মকর্তাদের মধ্যে যাঁরা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদেরও আইন অনুযায়ী সব সুবিধা দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা যাবে কিনা সে বিষয়ে রায় ঘোষণার জন্য ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন।
আইনজীবীদের মতে, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় এবং ৩ সেপ্টেম্বর ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়।
এই ৮৫ জন চাকরি ফিরে পেতে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে ২০০৯ সালের ২৩ মার্চ তা খারিজ হয়। এরপর তারা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আপিল করেন এবং ২০১০ সালের ১২ এপ্রিল ৮৫ কর্মকর্তার চাকরি পুনর্বহাল করার আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে, যা ২০১১ সালে আপিল বিভাগে শুনানির জন্য পাঠানো হয়। ২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগ ওই ৮৫ জনের চাকরি পুনর্বহাল করার আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল করে।
২০২৩ সালে চাকরিচ্যুত ব্যক্তিরা পুনরায় রিভিউ আবেদন করেন এবং ৬ নভেম্বর সেই আবেদনের শুনানি হয়। আজ ২৫ ফেব্রুয়ারি এসব আবেদনের উপর শুনানি শেষে আপিল বিভাগ তাদের চাকরি পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের