ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক: গতরাত থেকে শুরু হওয়া চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পরিচালিত অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া যায় তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সামরিক কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় দেশে চলমান পরিস্থিতি ও অভিযানের সফলতা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, সফলতা বা ব্যর্থতা সাংবাদিকরা মূল্যায়ন করবেন। তবে তিনি নিশ্চিত করেন, যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অভিযানে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার কিংবা কারা অধিদপ্তরের সদস্যরা কেউ যদি ঠিকভাবে দায়িত্ব পালন না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের আপডেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি তো ভাবছিলাম, আপডেট আপনারাই দেবেন। আপনারা সঠিক সংবাদ প্রকাশ করবেন এবং দেখবেন আমরা ব্যবস্থা নিচ্ছি কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি। সঠিক সংবাদে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি