ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৩০ দিনেই শিশুধর্ষণ মামলার বিচার, আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রতিবেশী রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার মাত্র ৩০ দিন এবং অভিযোগ গঠনের পর নয় কর্মদিবসের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ করে এই রায় দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেন।
সরকারি কৌঁসুলি জানান, নড়াইলের ইতিহাসে এত অল্প সময়ে কোনো মামলার বিচার শেষ করে রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি তার বাবার সঙ্গে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরে। তখন শিশুটির মা ঘরে নুডলস রান্না করছিলেন এবং বাবা ঘরেই ছিলেন। কিছুক্ষণ পর শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। তিন থেকে চার মিনিট পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।
পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শিশুটির বাবা প্রতিবেশী রবিউলের বাড়ির উঠানে গিয়ে মেয়েটির বিষয়ে জানতে চান। এ সময় রবিউল ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটির বাবা ঘরের ভেতরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পান।
তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকালে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। একই দিন শিশুটির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় রবিউলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
পরে রবিউল আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ৬ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং ৯ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় বাদীসহ মোট ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
সমাপনী: দ্রুত বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ