ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জাতীয় শহিদ সেনা দিবস
সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ৩ বাহিনী প্রধানের শ্রদ্ধা
ডুয়া ডেস্ক: জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীস্থ সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকাল ৯টায় তিনি বনানী কবরস্থানে শায়িত পিলখানা শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহিদ পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, আজ পিলখানা ট্র্যাজেডির ১৬তম বার্ষিকী। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন।
বাংলাদেশের ইতিহাসে শোকাবহ এই দিনটি এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। সরকার ২৩ ফেব্রুয়ারি এক পরিপত্রে ঘোষণা করে যে, প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালন করা হবে।
২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের লাশ গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। এই ঘটনাকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় আঘাত হিসেবে মূল্যায়ন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এতজন সেনা কর্মকর্তাকে একসঙ্গে হারানোর ঘটনা এদেশে ঘটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি