ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘কৃষির উৎকর্ষ বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কাজ করে যাচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি ও সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষির উৎকর্ষ বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাকৃবি দেশের কৃষি ও মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটিই বাকৃবির ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্ম বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বকে সেবা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাকৃবি ও জিটিআইয়ের অন্যতম শিক্ষা হলো উচ্চপদস্থ মানসিকতার গণ্ডি পেরিয়ে মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া। মানুষের পাশে দাঁড়ানো এবং বন্যা, খরা ও বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে মানুষের সেবা করতে হয়, সেই মানসিকতা তৈরি করাও এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
উপাচার্য আরও বলেন, ‘আমরা কর্মে বিশ্বাস করি, আমরা কাজে বিশ্বাস করি, আমরা সেবা ও সততায় বিশ্বাস করি।’
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ কর্মকর্তার মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা তাঁদের কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে