ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, খালেদা জিয়া যে গণতন্ত্রের পথ দেখিয়েছেন, বিএনপি সেই পথেই এগিয়ে যাচ্ছে। তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন রিজভী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আপসহীনভাবে সংগ্রাম করেছেন। তাঁর দেখানো গণতান্ত্রিক পথ অনুসরণ করেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, যতদিন বাংলাদেশ ও জাতীয়তাবাদ থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতে, খালেদা জিয়া দেশের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষের জন্য ব্যক্তিগত স্বার্থ ও পরিবারের নিরাপত্তা ত্যাগের শিক্ষা দিয়েছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, নিজের পরিবারের নিরাপত্তার কথা উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও দুই দফায় তিন দশকের বেশি সময় রাজপথে থেকে আপসহীন রাজনৈতিক সংগ্রাম করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্রের পক্ষে অবস্থান এবং দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে