ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জনগণের আস্থা ক্ষুণ্ন হয়, এমন কাজ থেকে সতর্ক থাকতে হবে: ইশরাক
নিজস্ব প্রতিবেদক: জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ‘গণতন্ত্রের মা’, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, তাঁর নেত্রী যে রাজনৈতিক শিষ্টাচার ও শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এবং জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে কীভাবে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হয় সেসব বিষয় তাঁরা ধারণ করবেন।
তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করা হয়েছে। এই জনসমর্থন যাতে দীর্ঘস্থায়ী হয়, সে লক্ষ্যেই আগামী দিনে কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া স্বাভাবিক। তবে রাষ্ট্র যে অবস্থানে জনগণের অন্তরে রয়েছে এবং সেটি অত্যন্ত মজবুত—কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেই অবস্থান ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক থাকবেন।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর সুযোগ্য পুত্র ও নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি বলেন, আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা এবং রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করার প্রত্যাশা রয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা ও ওয়ার্ডের নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার