ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের হারে পাকিস্তানেরও বিদায়; যা বললেন শান্ত
ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল সমালোচনাযোগ্য। পরে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লড়াইয়ে মোটামুটি পুঁজি পায় বাংলাদেশ। ২৩৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
অল্প এই পুঁজি নিয়ে লড়াই করতে নেমে বোলাররা দুর্দন্ত শুরু করেছিলেন। তবে সেটা ধরে রাখতে পারেননি। নতুন বলে তাসকিন আহমেদ ও নাহিদ রানার এমন শুরুর পর মিডল ওভারে সেই ধারবাহিকতা ধরে রাখতে পারেননি বাকিরা। তাতে সহজ জয় পায় নিউজিল্যান্ড।
এর আগে রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবীন্দ্রের ১১২ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশ দলের। তবে শুধু বাংলাদেশই বিদায় নেয়নি, টাইগারদের সঙ্গে বিদায় নিয়েছে স্বাগতিক দেশ পাকিস্তানও। আজকের ম্যাচে ঝুলে ছিল পাকিস্তানের আশা।
এদিকে নিউজিল্যান্ডের কাছে এমন হারের পর ব্রডকাস্টকে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, 'আমরা শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝের সময়ে দ্রুত আমরা কয়েকটি হারিয়ে বসেছিলাম, যে কারণে প্রোপারলি ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আমাদের প্রয়োজন ছিল বড় পার্টনারশিপ।'
তিনি আরও বলেন, 'নাহিদ দারুণ বল করেছে, তার বল দেখে খুশি। শেষ দুই বছর আমাদের বোলিং ইউনিট দারুণ করছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। শেষ ম্যাচটি ভালোভাবে শেষ করতে চাই। ব্যাটিং এবং ফিল্ডিং বিভাগে উন্নতি করতে চাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)