ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন’
ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, তা এখনও উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রেস সচিবের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব প্রধান বলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার কম চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আর যদি তারা আরও বেশি সংস্কার চায়, তাহলে নির্বাচন আগামী জুনের মধ্যে হতে পারে।
শফিকুল আলম আরও বলেন, জুনে নির্বাচন করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। কারণ এপ্রিল থেকে শুরু হয় কালবৈশাখী ঘূর্ণিঝড়। এরপর শুরু হয় বর্ষাকাল। এ কারণে এপ্রিল, মে এবং জুন মাসে নির্বাচনের আয়োজন করা কঠিন হবে।
তিনি বলেন, তার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি