ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যেভাবে টানা ৯ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা
ডুয়া নিউজ : আগামী মার্চে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। আর মাসের শেষে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ একদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
দিনপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল মাত্র ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
এদিকে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
অন্যদিকে, সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও ৩ দিন (বৃহস্পতি, শুক্র ও শনিবার) ছুটি ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের