ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। যেকোনো সময় নতুন পে-স্কেল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মুখ্য সচিব আব্দুস সাত্তার বলেন, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের দাবি ও চাপ সামলাতেই চলতি অর্থবছর থেকে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল ঘোষণা করার কথা। অথচ গত টানা ১১ বছর কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো পে-স্কেল বাস্তবায়ন করা হয়নি। এতে তাঁদের মধ্যে বঞ্চনার সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অর্থনীতিতে যে চাপ তৈরি হবে, তা সামাল দিতে উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে