ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গ্রীষ্মে লোডশেডিং বন্ধ রাখা নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা
ডুয়া ডেস্ক : জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, গরম এবং সেচ কাজের জন্য বিদ্যুতের চাহিদা থাকায় গ্রীষ্মে লোডশেডিং বন্ধ রাখা সম্ভব নয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা।
এসময় লোডশেডিং নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, ‘সেচকাজ এবং গরমে চাহিদা বাড়ায় এবারও লোডশেডিং হবে। তবে, তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সেই সাথে, সবাইকে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অনুরোধ করছি।’
উপদেষ্টা বলেন, গ্রীষ্মে সেচ মৌসুম ও অতিরিক্ত গরমে শীতাতপ যন্ত্রের ব্যবহারে বাড়ে বিদ্যুতের চাহিদা। গত বছর সর্বোচ্চ উৎপাদন ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট থাকলেও, বেশিরভাগ সময় মিলেছে ১৫ হাজারের মধ্যে। তখন লোডশেডিং ছাড়ায় ২ হাজার মেগাওয়াট। এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হচ্ছে ১৮ হাজার মেগাওয়াট।
এদিকে, এবার গরমে লোডশেডিং ৩ হাজার মেহাওয়াট ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত ১৭ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, এবার গ্রীষ্মে শহর ও গ্রামে সমান লোডশেডিং করা হবে।
তারও আগে গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয়ে সভা শেষে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে কোনো লোডশেডিং হবে না। তবে গ্রীষ্মে ৭০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি