ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আবারও মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা
ডুয়া ডেস্ক : নব্বইয়ের দশকে ঢালিউডের পর্দায় ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক।
তার ফ্যাশন, স্টাইল, সংলাপ ও সাবলীল অভিনয়ের অনন্য দক্ষতার দ্বারা ভিন্নমাত্রা যোগ করেছিলেন চলচ্চিত্র জগতে।
১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমীরা দুটি নতুন মুখ পেয়েছিল—সালমান শাহ ও মৌসুমী। মৌসুমীর সঙ্গে প্রথম জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিলেও, পরবর্তী সময়ে সবচেয়ে সফল জুটি গড়ে ওঠে শাবনূরের সঙ্গে।
সালমান শাহের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও ছিল শাবনূরের সঙ্গে, যার মধ্যে অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।
গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময় ব্যবসা সফল হয়েছিল।
দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন এবং ভালোবাসেন। তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায়ই সামাজিক মাধ্যমে আক্ষেপ করেন— সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে।
তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দিয়েছিলেন।
বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)