ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নাগরিক কমিটি
ঢাবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রুপায়ন টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নাগরিক কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারী দল ঘোষণা করা হবে। দল ঘোষণার যাবতীয় কার্যক্রম সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তুলে ধরা হবে। এতে নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন।
এদিকে দল ঘোষণার আগে আগামীকাল উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। সরকার থেকে পদত্যাগ করে তিনি দলের আহবায়কের দায়িত্ব নিবেন। তবে সদস্য সচিব কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ পদে আলোচনায় আছেন তিনজন। তারা হলেন- নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি