ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সরকারকে সুযোগ দিন, দেশের উন্নয়নে কাজ হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিদবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সময়ে স্বৈরাচার হাসিনা যে ভাষায় কথা বলতেন, দেশের বিরোধী দলের নেতারাও এখন সেই ভাষায় কথা বলছেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘তারা কথায় কথায় বলছেন করতে দেব না, চলতে দেব না, কাজ করতে পারবেন না। অথচ আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র ৪-৫ মাস। এর মধ্যে দেশে বহু পরিবর্তন এনেছে সরকার। সরকারকে সুযোগ দিন, দেশের উন্নয়নে কাজ হবে।’
তিনি বলেন, দেশে বড় পরিবর্তন এসেছে। ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, এখন দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। অতীতে মানুষের কথা বলার ও লেখার স্বাধীনতা ছিল না। বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে সত্য-মিথ্যা সবকিছু লেখতে পারছে।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, হাজার হাজার গুম ও হত্যার ঘটনা ঘটেছে।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো একটি একটি করে বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আগের মতো কার্যক্রম শুরু করেছেন। তারা আবার হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মেজরিটি আসন পেয়েছি। আমাদের দেশ চালাতে দেন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে পরে কথা বলবেন।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, জাহাজের পরিবহণ খরচ বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ