ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এ সমস্যার বৈশ্বিক সমাধান করতে হবে।
রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বন বিভাগের যেকোনো উদ্যোগে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় তাঁরা জানেন, জলবায়ু পরিবর্তন কীভাবে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপমাত্রা এবং পানির উচ্চতা দিন দিন পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যেসব এলাকা ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে উপকূলীয় অঞ্চল ও সাগরপাড়ের এলাকাগুলো অন্যতম। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে।
মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মানুষ সচেতন না হলে তাপমাত্রা বসবাসের অনুপযোগী পর্যায়ে চলে যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। এর একটি বড় প্রমাণ হলো পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ। প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষ্যেই সারা দেশে বৃক্ষমেলা আয়োজন করা হচ্ছে।
পরে মন্ত্রী বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ