ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বল প্রয়োগ বিষয়ে যা বললেন সেনাপ্রধান
ডুয়া ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে বলেন, কখনও কখনও কাজ করতে গিয়ে বল প্রয়োগের প্রয়োজন হতে পারে। তবে বল প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি এবং যতটা সম্ভব কম বল প্রয়োগ করা উচিত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার কাজে আমরা প্রতিনিয়ত নিয়োজিত রয়েছি এবং এই দায়িত্ব আমাদের দেশ ও জাতির জন্য পালন করে যেতে হবে।
তিনি বলেন, "শুরুতে আমরা ধারণা করেছিলাম যে দ্রুত এই কাজ শেষ করে সেনানিবাসে ফিরে আসতে পারব কিন্তু কাজটি দীর্ঘায়িত হচ্ছে। তাই ধৈর্য্য ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে আমাদের কাজটি সম্পন্ন করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "যতদিন না একটি নির্বাচিত সরকার গঠন হচ্ছে ততদিন আমাদের শান্তি ও শৃঙ্খলা রক্ষার কাজ করতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের উশৃঙ্খলতা অনুশীলন করা যাবে না, এই বিষয়ে আমাদের নজর রাখতে হবে।"
শেষে তিনি বলেন, "ইনশাআল্লাহ, একসঙ্গে কাজ করলে আমরা দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবো এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো।"
এ সময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি