ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘রাজনীতির বাল্যশিক্ষা নিয়ে প্রফেসরের মতো আচরণ ঠিক নয়’
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেছেন, রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে কেউ যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করেন, সেটি ঠিক নয়। রাজনীতিতে শিখতে হবে এবং অনেক দূর যেতে হবে। কারণ, রাজনীতির মাঠ অনেক বন্ধুর ও কণ্টকাকীর্ণ।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যারা বন্ধুরা, যারা আমাদের সহযোগী ছিলেন, যারা এক সময় গোপনও ছিলেন, তাদের বলতে চাই, আমরা সংসদে বিতর্ক করব। মিছিল-মিটিং করব। কিন্তু এমন কিছু বলব না, যার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসে।’
তিনি বলেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে। অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক বন্ধুর ও কণ্টকাকীর্ণ।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি কেউ মনে করেন এটি মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তবে এটা হবে রাজনৈতিক অপরিপক্কতা।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাবের মহাসচিব ও ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের