ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন
ডুয়া নিউজ: রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে, পরে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং সাজেক অবকাশ রিসোর্টসহ আরও বেশ কিছু রিসোর্টে আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য স্থানীয়রা এবং প্রশাসন কাজ করছে।
বাঘাইছড়ি উপজেলার ইউএনও শিরিন আক্তার জানিয়েছেন, আগুন নেভানোর জন্য স্থানীয় জনগণ ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে এবং দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এখন পর্যন্ত ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে গেছে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তবে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসতে অন্তত দুই ঘণ্টা সময় লাগবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি