ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা
ডুয়া ডেস্ক: কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযান চলাকালে হামলাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ করছেন।
আজ সোমবার এক বার্তায় আইএসপিআর জানায়, হামলার ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শিহাব কবির নাহিদ (৩০), যিনি কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট নাসির উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান আমেনা বেগমের একমাত্র সন্তান।
নাহিদ একজন ব্যবসায়ী এবং স্থানীয় বিএনপি নেতা ছিলেন। আহতদের মধ্যে পাঁচজন, যার মধ্যে গুলিবিদ্ধ শাহাদাত (৩৮) আছেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে মতবিনিময় করতে গিয়েছিলেন সমিতিপাড়া এলাকার কয়েকজন। ফেরার পথে শিক্ষানবিশ আইনজীবী জাহেদকে বিমানবাহিনীর ডায়াবেটিস পয়েন্ট চেকপোস্টে আটক করা হয়। পরে তার আটকের খবর সমিতিপাড়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবকরা বিমানবাহিনীর ঘাঁটিতে গিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করেন। এরই মধ্যে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং নাহিদ মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার বাড়ির সামনে নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি