ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রেললাইন অবরোধে শিক্ষার্থীরা, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ
ডুয়া ডেস্ক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ করার দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনে রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন, যা এখনও চলমান রয়েছে।
শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তারা এই নামটি পছন্দ করেননি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ রাখতে হবে। তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছেন। কিছু সময়ের জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে ছিল। তবে পরে তা ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে আরও দুদিন বিক্ষোভ ও মানববন্ধন করা হয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আজ সকালে তারা প্রথমে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন এবং পরে হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি