ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে সরকার নয়; বরং আদালতই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না। তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কী হবে।’
তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের দায় কতটুকু, তা তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায় কতটুকু—সেটা তদন্ত হচ্ছে। আইসিটি কোর্টের যে ইনসপেকশনটি তারা তদন্ত করছে আমরা দিয়েছি, শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে।’
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার? জুলাই কার? তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে।’
বিরোধী দলের নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানানো হলেও তারা এখনো প্রতিনিধি দেয়নি।
তিনি বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন সংবিধান সংশোধন কমিটিতে একসাথে বসি। আপনাদের আহ্বান জানিয়েছি, আপনারা এখনও নাম দেননি। গতকাল প্রথম বৈঠক করেছি, জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ-আকাঙ্ক্ষা গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না?’
সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার। মাঠের রাজনীতি, সংস্কার কমিশন বা জাতীয় সংস্কার পরিষদের আলোচনা শেষ পর্যন্ত সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়েই বাস্তব রূপ পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে একটা সংস্কার। এইভাবে আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন-দিস ইজ অল ওয়ার্ডিং। কিন্তু প্র্যাক্টিক্যাল যেটা আসতে হবে, অ্যামেন্ডমেন্ট। সেটা গ্রহণ করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই ৩৬ কি এমনিতেই হয়েছে? জুলাই দীর্ঘদিনের এক একদিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে। এই জুলাই ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির ছাত্রদলের-যুবদলের অন্যান্য বিরোধী দলের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মীর আত্মত্যাগে। যখন কোনও আন্দোলন তার নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতে দেওয়া হয় না, তখনই অপরিহার্য হয়ে যায় সহিংস রক্তাক্ত আন্দোলনের। সেটাই হয়েছে বাংলাদেশে।’
শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গেও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে শেখ হাসিনা দিল্লিতে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।’
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সংবিধান বিশেষজ্ঞ, সম্পাদকসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে এমন একটি সংবিধান সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হবে, যা দীর্ঘ সময় কার্যকর থাকবে।
তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বসব, এডিটরদের সঙ্গে বসব। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই, যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারব। কারণ বারবার জুলাই আসে না। বারবার একাত্তর আসে না। বারবার বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে না। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা-এই জাতির সেই প্রত্যাশাকে যদি আমরা পূরণ না করতে পারি, সারাজীবন আমরা দায়ী থাকব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ