ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় ১,২৩০ নাগরিকের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা রয়েছেন।
মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের যে ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। বিবৃতিতে ওই ঘটনার সঙ্গে জড়িত একজন ব্যক্তির লিঙ্গপরিচয় ও ট্রান্সজেন্ডার পরিচয় সম্পর্কেও বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
বিবৃতিদাতারা দাবি করেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের উল্লেখ রয়েছে। ২০১৪ সালে হিজড়া জনগোষ্ঠীকে পৃথক লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও ‘ট্রান্সজেন্ডার’ নামে কোনো স্বতন্ত্র লিঙ্গের আইনগত স্বীকৃতি নেই বলেও তারা দাবি করেন। একই সঙ্গে তাদের ভাষ্য, দণ্ডবিধির ৩৭৭ ধারার আলোকে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় আইনের প্রয়োগে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলেও ঢাকেশ্বরী মন্দিরে সংঘটিত বলে দাবি করা এ ঘটনার এক সপ্তাহের বেশি সময় পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্বাক্ষরকারীরা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রশ্নে দেশের মানুষ সংবেদনশীল। তাদের মতে, অভিযোগের যথাযথ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই তারা ঘটনার তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাক্ষরকারীদের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধ আন্দোলনের ওয়েবসাইট mullobodh.com-এ প্রকাশ করা হয়েছে। সংগঠনটির দাবি, বিবৃতিতে ৩৮ জন অধ্যাপক, ২৪ জন সহযোগী অধ্যাপক, ৪৫ জন সহকারী অধ্যাপকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১ হাজার ২৩০ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, মসজিদ উত তাকওয়া সোসাইটি ধানমন্ডির খতিব মুফতি সাইফুল ইসলাম, মাসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীর খতিব শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ও আইইউবির অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আসিফ মাহতাব উৎস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার, সাবেক সচিব নুরুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলফিকার হাসান খান।
এ ছাড়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা বেগম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর পারভেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক ফজল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ মাকসুদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, আইইউবির অধ্যাপক ড. মো. কাফিউল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সময় টিভির হেড অব ইসলাম মুফতি আবদুল্লাহ তামিমসহ আরও অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ