×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের পথে আরেক প্রবাসী ফুটবলার

২০২৬ আগস্ট ০৪ ০৯:৫৩:০৭

বাংলাদেশের পথে আরেক প্রবাসী ফুটবলার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবলে প্রবাসী প্রতিভা যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজা চৌধুরী ও শমিত সোমের পর এবার বয়সভিত্তিক দলে যুক্ত হতে যাচ্ছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা ১৮ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাস। অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই তাকে দেশে আনা হচ্ছে।

সোমবার বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে অ্যাডাম আব্বাস বাংলাদেশে এসে জাতীয় অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

অ্যাডাম আব্বাসের মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। সেই সূত্রেই তার শিকড় বাংলাদেশে। ফুটবলে তার প্রাথমিক শিক্ষা ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে। পরে তিনি বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন।

বাফুফের প্রত্যাশা, অনূর্ধ্ব-২০ দলে অ্যাডাম আব্বাস গুরুত্বপূর্ণ সংযোজন হবেন। গতি, ড্রিবলিং এবং গোল করার সহজাত দক্ষতার কারণে তাকে ফুটবলের ‘সম্পূর্ণ প্যাকেজ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত