ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ‘আমরা চাই সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স স্ট্রাইকার ও বর্তমান রিয়াল মাদ্রিদ তারকাকে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে দেখা যেতে পারে।
এই প্রতিযোগিতা দেশের ফুটবলে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্র কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা উচিত।’
আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন সময়ে বিশ্বকাপজয়ী একাধিক ফুটবলার বাংলাদেশ সফর করেছেন। চলতি বছর ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল বাংলাদেশ ঘুরে গেছেন।
এ ছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছে। বাংলাদেশে বিশ্বমানের ফুটবল তারকাদের আগমনের সূচনা হয় ২০০৬ সালে, যখন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদান দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। পরে ২০২২ বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশ সফর করেন জিদানের বিশ্বকাপজয়ী সতীর্থ, ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু।
সেই ধারাবাহিকতায় এবার কিলিয়ান এমবাপ্পেকেও বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে