ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক: মাঠে একের পর এক রেকর্ড গড়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সবুজ গালিচার বাইরে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেছে, দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড আগামী সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ের আয়োজনটি হতে যাচ্ছে রোনালদোর শৈশবের শহর পর্তুগালের ফুঞ্চালের মাদেরায়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজের বিয়ের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ফুঞ্চাল ক্যাথেড্রালে। সেখানে সাধারণত বিকেল ৩টায় বিয়ের ধর্মীয় আচার শুরু হয়। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজ ও সংবর্ধনার আয়োজন রাখা হয়েছে সেখানকার বিখ্যাত পাঁচতারকা হোটেল ‘সাভয় প্যালেস’–এ।
বিয়ের আয়োজন প্রসঙ্গে হোটেলটির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘হোটেলের অতিথিদের ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা সাধারণ অতিথিদের ব্যবহারের জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে বারসহ বেশ কিছু বিশেষ এলাকাও নির্ধারিত থাকবে এই রাজকীয় আয়োজনের জন্য।’
এর আগে গুঞ্জন উঠেছিল, রেনেসাঁ আমলের ঐতিহ্যবাহী এস্টেট ‘কুইনতা দা রেগালেইরা’–তে বসবে রোনালদো-জর্জিনার বিয়ের আসর। তবে চলতি সপ্তাহে ঐতিহাসিক প্রাসাদটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই গুঞ্জন সত্য হয়নি।
সৌদি আরবে বিলাসবহুল জীবনযাপন কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের কোনো অভাব নেই রোনালদোর। ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের বিশাল সম্পদের মালিক এই ফুটবল তারকা চাইলে বিশ্বের যেকোনো প্রান্তের সবচেয়ে ব্যয়বহুল স্থানে বিয়ের আয়োজন করতে পারতেন। তবু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি উদযাপনের জন্য তিনি বেছে নিয়েছেন নিজের জন্মভূমিকেই।
ফুঞ্চাল শহরের একটি ছোট্ট ঘরে চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন রোনালদো। ভাইবোনদের সঙ্গে একটি কক্ষেই কাটত তাঁর শৈশব। মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দিতে বাড়ি ছাড়েন তিনি। সেই ছোট্ট শহর থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হয়েছেন রোনালদো। আজ ফুঞ্চালে তাঁর ব্রোঞ্জের ভাস্কর্য এবং তাঁর নামে প্রতিষ্ঠিত একটি হোটেলও রয়েছে।
বিলাসী জীবনের শিখরে পৌঁছেও নিজের শেকড়কে ভুলে যাননি পর্তুগাল অধিনায়ক। জন্মভূমির প্রতি ভালোবাসার টানেই মাদেরার মাটিতে জর্জিনা রদ্রিগেজের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ