ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
ডুয়া ডেস্ক: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ‘কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ট্রেইনি অফিসার, কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)’ পদে পূর্ণকালীন (অফিস) ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকা।
আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীদের সেলস ও কাস্টমার সার্ভিস কৌশল সম্পর্কে ধারণা, চমৎকার যোগাযোগ ও দর-কষাকষির দক্ষতা এবং স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের দায়িত্বের মধ্যে থাকবে সম্ভাব্য গ্রাহক চিহ্নিত করে ক্রেডিট কার্ড বিক্রয়, কার্ডের বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা, আবেদনপত্র পূরণে সহায়তা করা, নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা, সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারে উৎসাহ দেওয়া, গ্রাহকের প্রশ্ন ও অভিযোগের সমাধান করা এবং দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট লাইন ম্যানেজারের কাছে জমা দেওয়া।
এ পদে মাসিক মোট বেতন ৩১ হাজার টাকা। এ ছাড়া উৎসব বোনাস, হসপিটালাইজেশন ও মেটারনিটি রিইমবার্সমেন্ট, ছুটিসহ ব্যাংকের এইচআর নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
ট্রেইনি পর্ব সফলভাবে সম্পন্ন করার পর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী কর্মচারী (জুনিয়র অফিসার) হিসেবে অন্তর্ভুক্তির (Absorption) সুযোগও রয়েছে।
আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিশিয়ালওয়েবসাইট অথবা নির্ধারিতলিংকের মাধ্যমে আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত (Shortlisted) প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত