ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে গুঞ্জন, আমন্ত্রণপত্র নিয়ে যা জানা গেল
স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে একটি কথিত আমন্ত্রণপত্রকে কেন্দ্র করে। সেখানে লেখা ছিল, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপনে সপরিবারে আপনার উপস্থিতি কামনা করছে।’ আমন্ত্রিতদের তালিকায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের নামও উল্লেখ ছিল।
তবে আমন্ত্রণপত্রটি ঘিরেই শুরু হয় বিভ্রান্তি। কোথাও অনুষ্ঠানের সময় ১ আগস্ট বেলা ২টা, আবার কোথাও বিকেল ৫টা উল্লেখ থাকায় প্রশ্ন ওঠে-রোনালদো কি সত্যিই বিয়ে করছেন, নাকি এটি কেবল গুঞ্জন।
পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ‘ভি প্লাস ফামা’-তে কথিত ওই আমন্ত্রণপত্র প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পাপারাজ্জিদের তোলা একটি ছবিও আলোচনায় নতুন মাত্রা যোগ করে। মায়োর্কায় একটি ইয়টে ছুটি কাটানোর সময় রোনালদো ও জর্জিনার হাতে একই ধরনের হীরার আংটি দেখা যায়। এরপর অনেক ভক্তই ধারণা করতে শুরু করেন, তারা হয়তো গোপনেই বিয়ে সেরে ফেলেছেন।
তবে এই জল্পনার অবসান ঘটতে বেশি সময় লাগেনি। একাধিক গণমাধ্যম এবং কথিত বিয়ের ভেন্যুর কর্মকর্তারা দাবি করেছেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন।
আমন্ত্রণপত্রে বিয়ের স্থান হিসেবে উল্লেখ করা হয় সিন্ত্রায় অবস্থিত কুইন্তা দা রেগালেইরার নাম। কিন্তু ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, ১ আগস্ট স্থানটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। সেখানে কোনো বিয়ের আয়োজন নয়, বরং একটি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা সবার জন্য খোলা ছিল।
উল্লেখ্য, গত বছর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে ইতিবাচক সাড়া পেয়েছিলেন রোনালদো। পর্তুগিজ এই তারকার প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন রদ্রিগেজ। পরে ১৯ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পর তাদের বিয়ে হবে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও বিয়ে হয়নি। সর্বশেষ কথিত আমন্ত্রণপত্র ঘিরে নতুন করে যে গুঞ্জনের সৃষ্টি হয়েছিল, সেটিও শেষ পর্যন্ত ভুয়া বলেই প্রমাণিত হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়