ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির নারায়ণগঞ্জ মহানগর শাখা। দলটির নেতারা বলেছেন, ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করা হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
সমাবেশে তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে।’
বক্তব্যে তিনি আরও বলেন, ‘তেলাপোকা-ছারপোকা যদি কিছু বলে, তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এ বাটপার নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ছিল ১৭ বছর। প্রাণ আরএফ কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ, নাহিদ-৫ আগস্টের আগে তারা কোথায় ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। লুঙ্গির নিচ থেকে বের হয়ে আজ আপনারা বড় নেতা।’
তিনি আরও বলেন, ‘তেলাপোকা-ছারপোকাদের আজেবাজে বক্তব্যে সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছুই হবে না।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি শহরের চাষাঢ়া এলাকা হয়ে ২ নম্বর রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়ায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত